উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি 
১০ মে ২০২৫, ২১:১২আপডেট : ১০ মে ২০২৫, ২১:২১

উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং শেষে কী সিদ্ধান্ত দেওয়া হয়, রাজধাণীর শাহবাগে সেই অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা। তাদের দাবি, এই বৈঠকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার (১০ মে) রাত ৯টায় শাহবাগে আন্দোলনকারীদের মধ্যে এমন চিত্র দেখা গেছে। এর আগে রাত ৮টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নিষিদ্ধ না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি। 

সরেজমিনে দেখা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করে এখনও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন তারা। 

এর আগে রাত ৮টায় জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে আজ শনিবার (১০ মে) রাত ৯টা পর্যন্ত ৪৭ ঘণ্টার আন্দোলন চলমান রয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তী সময়ে শাহবাগ অবরোধ করেন তারা।

/এমকেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি