টেকনাফে দুই কেজি আইস ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার 

টেকনাফ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১৪:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৩৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ। 

তিনি জানান, সোমবার রাতে নাইট্যং পাড়াস্থল বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে কয়েকটি দল বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় টহলদল দুই জন ব্যক্তিকে সীমান্তের বরফ কল এলাকায় কেওড়া বাগানের ভেতর দিয়ে আসতে দেখে ধাওয়া করে। তারা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পোটলার ভেতর থেকে দুই কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবির এই কর্মকর্তা জানান, নাজিরপাড়া আলী আকবরের ঘের এলাকায় মাদক পাচারকারীরা ইয়াবা লুকিয়ে রাখে। বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার প্যাকেটে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে টহলদল দীর্ঘ সময় পর্যন্ত অভিযান চালিয়ে চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা ও আইসগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী