সীমান্তে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৬:০৪আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:০৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজারটি ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার পাচারকারী মিয়ানমারের সুদাপাড়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন (৪২)।

রবিবার (৪ মে) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সীমান্তে ইয়াবা একটি বড় চালান পাচারের খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এতে সন্দেহজনক একটি নৌযান সীমান্তে ধাওয়া করলে মিয়ানমার অংশে নাফ নদের আরও গভীরে চলে যায়। এ সময় নাফ নদে দুই জন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান শনাক্ত করা গেলে বিজিবি এক পাচারকারী গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজারটি ইয়াবা পাওয়া যায়।

বিজিবির অধিনায়ক বলেন, ‘পাচারকারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ