কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ০৫:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:০৫

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত হাসান (৩০) দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি। এ ঘটনায় গুরুতর আহত হয় শাহজাহান (৪৫)। তিনি নগরীর গোবিন্দপুর ডিসি রোড এলাকার বাসিন্দা। উন্নত চিকিৎসার জন্য শাহাজাহানকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা দীনেশ বলেন, স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় মসু গ্রুপের হাসান ও শাহজাহানকে কুপিয়ে ফেলে যায় রাজীব গ্রুপ। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। 

নিহত হাসানের স্ত্রী জুথি আক্তার বলেন, বছর খানেক আগে আমার বিয়ে হয়। আমাদের ২২ দিন বয়সী একটি ছেলে আছে। সন্ধ্যায় হাসান তার বন্ধু রাব্বীকে নিয়ে বের হয়। এ সময় মসিউর রহমান মসু ফোনে জানায় সংঘর্ষ হয়েছে। হাসান সেখানে গেলে প্রতিপক্ষ রাজিব গ্রুপের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। 

হাসানের বন্ধু রাব্বী বলেন, আমরা সংঘর্ষের সময় সেখানে গেলে হাসানকে রাজিব গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু