যুবদল নেতাকে না পেয়ে আ.লীগ নেতা বড় ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ১৩:১৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৩:১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদলের এক নেতাকে ধরতে এসে তাকে না পেয়ে তার বড় ভাই আওয়ামী লীগের নেতা মোশারফ হোসেন নাহিদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন বসুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ছোট ভাই জাহেদ হোসেন সাহেদ (২৮) উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল যুবদল নেতা জাহেদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাকে বাড়িতে না পেয়ে থানায় ফিরে আসে। পরে বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ তার বড় ভাই মোশারফকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রশীদ মঞ্জু বলেন, ‘মোশারফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ছোট ভাই বিএনপির রাজনীতি করেন। আমরাও অনুরোধ করেছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে (মোশারফ) আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম