হর্ন নিয়ে বিরক্ত ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৭:০৩আপডেট : ১৫ মে ২০২৪, ২২:১৩

রাজধানীতে গাড়ির হর্নের উচ্চশব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ মে) ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ির হর্নের উচ্চশব্দ বর্তমানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজের সামনে বেশি করে বাজানো হয়। আমি নিজেও এখন থেকে ১০ বছর আগে আমার প্রোটেকশনে গাড়ির হুটার বন্ধ করে দিয়েছি। ঢাকায়ও বাজানো হয় না, ঢাকার বাইরেও না।’

তিনি বলেন, ‘এই হুটার বাজানো বন্ধের সিদ্ধান্ত আমরা নিতে পারি। জরুরি সেবার যানবাহন ছাড়া সরকারি-বেসরকারি গাড়িতে হুটার বাজানো একেবারে নিষিদ্ধ।’

এ সময় সড়কে যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা আগামীতে কাজে আসবে বলে জানান মন্ত্রী। এছাড়াও কমিটির সভায় সিটির ভেতর ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, ফিটনেস ও মেয়াদোত্তীর্ণ গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত হয়েছে।

সড়কমন্ত্রী বলেন, ‘আজকে আমরা দুই-তিনটা ভালো প্রস্তাব নিয়েছি, এগুলো বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর বিশ্বব্যাংক থেকে আমরা কোনও সহায়তা গ্রহণ করিনি। তারা অনেক প্রকল্পের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি তাদের একটি প্রজেক্ট নিরাপদ সড়কের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে রাজি হয়েছি। এই প্রকল্পের জন্য ২০৯ কোটি টাকা অনুমোদন হয়েছে। আমরা দ্রুত এটি বাস্তবায়ন করবো, এর ফলে জনগণ ও যাত্রীদের আমরা সুফল দিতে পারবো।’

সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গে সড়কে মৃত্যুর মিছিল চলছে: যাত্রী কল্যাণ সমিতি
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ছাড়িয়েছে টোল আদায়
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি