ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১০:১৬আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:১৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া (২২) নামে এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের বাড়ি উপজেলার আশ্রাফবাদ গ্রামে। তিনি ওই গ্রামের শিরন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। এ সময় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। জসিম মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। কয়েকদিন পর বিদেশে যাওয়ার কথা ছিল।

নিহতের বড় ভাই মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ক্রিকেট খেলার সময় হঠাৎ ইমন আমার ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে থাকে। সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর ডাক্তার বলেছে, আমার ভাই মারা গেছে। আমি এর কঠিন বিচার চাই।

নিহতের ভাতিজা রিপন মিয়া বলেন, আমরা ক্রিকেট খেলার সময় আমার চাচার ওপর কোনও কারণ ছাড়া ব্যাট দিয়ে পেটায়। চাচাকে আমরা হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ পাভেল বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম বলেন, মাঠে ৮ ওভার করে ক্রিকেট খেলা চলছিল। বল করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইমন ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায়। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাইনি। তবে ঘাতককে ধরার জন্য আমরা অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ