লক্ষ্মীপুর-২ আসনে দলীয় মনোনয়ন চান ছাত্রলীগ নেতা নেওয়াজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৮:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক পড়েছে। নানা অঙ্গনের তারকা মনোনয়ন কেনায় অংশ নিয়ে নির্বাচনে উৎসবের আমেজ সৃষ্টি করেছেন। তাদের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে যুক্ত হয়েছেন ছাত্রলীগ নেতারাও। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য নেওয়াজ শরীফ। 

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে মঙ্গলবার ফরম জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা।

নেওয়াজ শরীফ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকা লক্ষ্মীপুর-২ নির্বাচনি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ফরম তুলে জমা দিয়েছি। আশা করছি, আমি মনোনয়ন পাবো। কারণ স্কুলজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত থেকে সূদুর জাপানে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির একজন সদস্য ও আওয়ামী লীগ জাপান শাখার একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আমি।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী