আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ০১:৫৪আপডেট : ০৯ মে ২০২৫, ০১:৫৪

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির ডাকা অবস্থান কর্মসূচিতে মানুষের সংখ্যা বাড়ছে। নতুন করে যোগ হয়েছে ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্য আন্দোলন। 
আওয়ামী লীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়েও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বর্তমানে যমুনার সামনের দুই পাশে সড়কেই ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ যোগ দিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, ‘শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

বারিধারা মাদ্রাসা থেকে মিছিলের সঙ্গে এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের মেরেছে আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে। তাই আমরা তাদের অস্তিত্ব দেখতে চাই না।’

সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশত সদস্য।

এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘লীগ ধর বিচার কর’; ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা দেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।

/এমকে/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি