কবর থেকে ছেলের লাশের কঙ্কাল তুলে বাবার প্রতিবাদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ২০:২৪আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০:২৯

লক্ষ্মীপুরের রায়পুরে ছেলে হত্যার বিচার ও প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে কবর থেকে লাশের কঙ্কাল তুলে তিন ঘণ্টা বাজার প্রদক্ষিণ করেছেন দিনমজুর বাবা মনির হোসেন। পরে ইউএনওর নির্দেশে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য কঙ্কালকে পুনরায় কবর দেওয়া হয়। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকা মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীরা জানান, গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে নিহত রাসেলের বাবা মনিরকে মারধর করে তার সহোদর ভাই বাবুল বেপারি। এ সময় মনির চিৎকার করে বলেন, বাবুলই তার ছেলেকে হত্যা করেছে। রাহুল নামের একজনকে ফাঁসিয়ে বাবুল ও একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল টাকা ও জমি আত্মসাৎ করেছেন। ওই সময়ে জমি ও ১২ লাখ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নজরুলের সহযোগিতায় বাবুল বেপারি এক নম্বর আসামি আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলসহ অন্য আসামিদের উচ্চ আদালত থেকে জামিন পাইয়ে দেন।

তারা আরও বলেন, জমি ও টাকা না পেয়েই হয়তো এ কাণ্ড করতে পারেন মনির। গত ২৪ ফেব্রুয়ারি ছেলে হত্যার বিচারের দাবি জানিয়ে মানববন্ধনও করেছিলেন নিহত রাসেলের মা ফাতেমা বেগম ও বাবা মনির হোসেনসহ স্বজনরা।

চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকা মেঘনার পাড়ে মূল খুনিকে গ্রেফতারের দাবিতে মিছিল

তবে এ বিষয়ে জানতে চাইলে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ও বাবুল বেপারি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন, নিহত কিশোর রাসেলের লাশের কঙ্কাল কবর থেকে তুলে একটি টুকরিতে করে মাথায় নিয়ে ছেলে হত্যার বিচার ও মূল হত্যাকারী বাবুলকে আটকের দাবিতে মিয়ারহাট বাজার ঘুরে বেড়ান দিনমজুর মনির হোসেন ভুট্টু বেপারি। খবর পেয়ে ইউএনওকে জানিয়ে চেয়ারম্যানসহ আমরা মনিরকে বুঝিয়ে আবার কঙ্কালগুলো কবর দিয়েছি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মাছঘাট দখল ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাহজালাল রাহুল ও নজরুল ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারি সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর মিয়ারহাটের রাহুল মাছঘাটে পাশের ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই বাবুল বেপারির সঙ্গে আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলের মাছঘাটের ম্যানেজার ফারুক কারীর সঙ্গে বাগবিতণ্ডা ও কথা-কাটাকাটি হয়।

ইউএনওর নির্দেশে কঙ্কালকে পুনরায় কবর দেওয়া হয়

একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এ সময় রাসেল হোসেন ছুরিকাঘাতে নিহত হয় এবং ১০ জন আহত হয়।

এ ঘটনায় রায়পুর থানায় নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে শাহজালাল রাহুলসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শাহজালাল রাহুলসহ পাঁচ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বর্তমানে সবাই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।

এ বিষয়ে রায়পুরের হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল গিয়ে মনির হোসেনকে বুঝিয়ে লাশের কঙ্কাল কবর দেওয়া হয়। কিশোর ছেলে হত্যা মামলায় বাবুল বেপারির নাম নেই। তারপরও যদি মনির বেপারি লিখিত অভিযোগ দেন তার ছোট ভাই বাবুল বেপারির বিরুদ্ধে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে