সংসদ নির্বাচনে অংশ নিতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:৩৯

সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের একটি কপি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর কাছেও দেওয়া হয়।

এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব পদত্যাগ করেছেন। এর একটি কপি আমার দফতরেও দিয়েছেন। পদত্যাগ পত্রটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

হোসাইন মো. আবু তৈয়ব বলেন, আমি সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

পদত্যাগপত্রে তৈয়ব উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না বিধায় উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করছি। এমতাবস্থায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে আমার পদত্যাগ পত্র গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ করছি।

উল্লেখ্য, চট্টগ্রামে এর আগে সংসদ নির্বাচনে অংশ নিতে আরও চার জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তারা হলেন- বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। 

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের