নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৫:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৫:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নিকট চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন , ‘সকলের চাওয়া ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। অনেকেরই নির্বাচন করার ইচ্ছা থাকে। অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সারা দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয় নির্দেশনা কী আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী