বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 

নোয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১৫

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী ও দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। তবে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন আবদুল মান্নান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৪ আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেজর (অব.) আবদুল মান্নানসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া অপর তিন জন হলেন, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামী ফ্রন্টের মো. আবদুল আলীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং সাত জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাকি ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের মধ্যে রয়েছেন আবদুল মান্নান। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবো’
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
সংরক্ষিত নারী আসন  মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?