চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৯

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং আরেকটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং খুলশী থানার দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

মুজিবুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আকবরশাহ এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসের পেছন দিকে হঠাৎ আগুন ধরে যায়। তবে বাসটিতে কয়েকজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তারা পৌঁছার আগেই আগুন নিভে যায়। এতে কেউ হতাহত হয়নি।’

আকবরশাহ থানা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি জানতে থানার ওসি ওয়ালী উদ্দিন আকবরকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
 
অপরদিকে, খুলশী থানার দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাসের কাচ ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে ওই বাসের হেলপার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাত ৯টা ৪০ মিনিটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘রিল্যাক্স পরিবহনের একটি গাড়ির কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন নেভাতে গিয়ে হেলপার আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের