অবরোধের সময় ট্রাকে দেওয়া আগুনে বেলালের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৩

বিএনপির ডাকা অবরোধে খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ট্রাকচালকের সহকারী বেলাল হোসেনের (৩৫) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগ।

রবিবার (০৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। শ্রমিক লীগের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে আগামী সাত দিনের মধ্যে বেলাল হোসেনের খুনিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

গত সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গার তাইন্দং খাদ্যগুদামে যাচ্ছিল। গুইমারার হাফছড়ি ইউনিয়নের কালাপানি পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ইসহাক মিয়া ও হেলপার মো. বেলাল হোসেন দগ্ধ হন। পরদিন মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার (০২ ডিসেম্বর) বিকালে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বেলাল হোসেন মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‌‘বেলালের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর বলেন, ‘সরকারি চালবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ট্রাকচালক ইসহাক মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। মামলার পর এখন পর্যন্ত এজাহারনামীয় ছয় জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী