কর খেলাপির কারণে চাকসুর সাবেক জিএস আজিমের মনোনয়ন বাতিল

রফিকুল ইসলাম, ফেনী
০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১০

বকেয়া কর পরিশোধ না করায় ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজি) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীনা আক্তার এই ঘোষণা দেন।

আজিম উদ্দিন আহমেদ এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। তিনি রিটানিং কর্মকর্তাকে জানান, কর আদালতে এই নিয়ে তিনি আপিল মামলা করেছেন, যা বিচারাধীন। এরপর তিনি ১০ মিনিট সময় চাইলে রিটানিং কর্মকর্তা তাকে সেই সময় দেন।

ফেনী সার্কেল দাগনভূঞার সহকারী কর কমিশনার জানান, যাচাই-বাছাই অনুষ্ঠানে রিটানিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেন, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের মনোনীত প্রার্থী আজিম উদ্দিন আহমেদের কাছে কর বকেয়া রয়েছে। তার বিরুদ্ধে রাজস্ব আইনে বিচারাধীন মামলা রয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এই প্রসঙ্গে বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

নতুন দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের মহাসচিব আজিম উদ্দিন আহমেদ। তার দল ও জোট থেকে মনোনীত হয়ে তিনি এই আসনে গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ১৯৯০ সালে ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ প্যানেল থেকে চাকসুর ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন নাজিম উদ্দিন ও আজিম উদ্দিন আহমেদ। সে সময় নাজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। আর বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ছিলেন। পরের বছর বিএনপি সরকার গঠন করলে আজিম উদ্দিন সেই দলে যোগ দেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ এই ইউনিটের আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়েন। এছাড়া কিছুদিন বাসদের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনি জোট করেছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত না হওয়ায় অন্য কোনও নিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল বিএনপির সঙ্গে জোট করে।

/আরআইজে/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনদু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান