‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৭:২৫ আপডেট : ১৮ মে ২০২৪, ১৭:২৫

দ্বাদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশের অর্থনৈতিক টানাপড়েন একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়াবে বলে যে সম্ভাবনা ছিল, তা না হয়ে সমস্যা আরও বেড়েছে। এদিকে ভৌগোলিক কারণে ভূরাজনীতির কেন্দ্রে অবস্থান করছে বাংলাদেশ। তাই ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ সবার নজরই এখন দেশটির ওপরে। এ অবস্থায় বাংলাদেশের উচিত অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি স্বচ্ছতা আনা।

শনিবার (১৮ মে) রাজধানীর বনানীতে এডিটরস গিল্ড আয়োজিত ‘কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি-ভূরাজনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন দেশের বিশিষ্টজনরা।

বৈঠকে বক্তরা বলেন, কূটনীতি সব সরবে হয় তা নয়, কিছু হয় নীরবেও। নির্বাচনের পর এই প্রথম ডোনাল্ড লুর বাংলাদেশ সফর। নির্বাচনের আগে যে অবস্থান ছিল তাদের, তা এড়িয়ে চলা মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তার জায়গা থেকে সরে গেছে। মূলত যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখবে, এটাই মূল কথা।

সরকার চীনের সঙ্গে সহাবস্থানে তৎপর উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশ অবস্থানগতভাবে এখন ভূরাজনীতিতে গুরুত্ব রাখবে, তা যে সরকারই আসুক। যুক্তরাষ্ট্র যেমন চাইবে না বাংলাদেশ চীনঘেঁষা হোক, আবার চীনও চাইবে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে।

দেশের অর্থনৈতিক সংকট বেড়েছে জানিয়ে আলোচকরা বলেন, ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী। কিন্তু তা আরও বেড়েছে। আমাদের মুদ্রাস্ফীতি বেড়েছে, রিজার্ভ কমেছে। এমন অবস্থায় দেশের অর্থনীতিতে যেসব ফাঁক রয়েছে, তা দ্রুত বন্ধ করতে হবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা আনতে হবে। কেননা অর্থনৈতিক স্বচ্ছতা না থাকলে জনগণ রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, মানবাধিকার ও উন্নয়নকর্মী, খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির