পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালালো হালিম মিয়া (৩০) নামে হত্যা ও চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়ার আসামি হালিম মিয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সে খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি হালিম মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থান করছেন এমন খবর পেয়ে নবীনগর থানা পুলিশ গ্রামে অভিযান চালায়। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে। এ সময় নবীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ তার হাতে হাতকড়া পরানোর চেষ্টাকালে আসামি হালিম তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম জানান, আসামি হালিম মিয়া হত্যা ও চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারকালে সে পুলিশের হাতে কামড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে অসযোগিতা করেন। আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় খাগাতুয়া গ্রামের বিজয় মিয়াকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের