কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০৮:৫২আপডেট : ০৯ মে ২০২৫, ১৩:৪৮

ঝিনাইদহের কালীগঞ্জে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের সকল মালামাল। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ বলেন, ‘তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিল। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা সেনানিবাস স্টেশনসহ মোট ৫টি ইউনিট কাজ করেছে। আগুন সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে এসেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি