নোয়াখালীতে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা ফখরুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত ও আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাযোগে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশে আসছিলেন ফখরুল ইসলামসহ কয়েকজন যাত্রী। সকাল সাড়ে ৮টার দিকে তাদের অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা পার হয়ে নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন সিএনজিতে থাকা চার যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের