বস্তায় আদা চাষ, ৫০ টাকায় পূরণ হবে বছরের চাহিদা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বস্তায় হচ্ছে আদা চাষ। প্রথমবারের মতো পরীক্ষামূলক এ আদা চাষে সফল বলছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিটি বস্তায় আদা চাষে ৫০ থেকে ৬০ টাকা খরচ হলেও ফলন হবে গড়ে দুই কেজির বেশি। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনও ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করা যাবে। প্রতিটি পরিবার পরিত্যক্ত স্থানে ৮-১০টি বস্তায় আদা চাষ করলে তার বছরের আদার চাহিদা পূরণ হবে।

সীতাকুণ্ড কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার পরীক্ষামূলক বস্তায় আদা চাষ শুরু করেছি। আট জন কৃষকের মাধ্যমে ৮০০ বস্তায় আদা চাষ করা হয়। বীজ, বস্তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে সীতাকুণ্ড কৃষি অফিস। গত মে-জুন মাসে এসব বীজ রোপণ করা হয়। আদার ফলন তুলতে ২৭০ থেকে ২৯০ দিন অপেক্ষা করতে হয়। বস্তায় আদা চাষ ভালো হয়েছে।’

তিনি বলেন, ‘বস্তায় যেসব আদা চাষ করা হয়েছে তা স্থানীয় জাতের। বস্তায় দুই কেজি জৈব সারের পাশাপাশি মাটি-বালুসহ প্রয়োজনীয় কিছু বস্তায় ভরে এই চাষাবাদ করা হয়। বস্তা অনুযায়ী মাটি-জৈব সার দিতে হয়। একটি সিমেন্টের বস্তা দিয়ে চাইলে তিনটিও করা যাবে, আবার দুটিও করা যাবে।’

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবারের মতো সীতাকুণ্ডে পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ করা হয়েছে। আমাদের আওতাধীন ৮০০ বস্তায় এ আদা চাষ করা হয়। গাছ ভালো হয়েছে। আশা করছি প্রতি বস্তায় দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘বস্তায় আদা চাষে তেমন খরচ নেই। এভাবে আদা চাষের জন্য একটি সিমেন্টের বস্তা পাঁচ টাকা। তার ওপর মাটি এবং জৈব সার লাগে। সব মিলিয়ে খরচ প্রায় ৫০ টাকার মতো। যে কেউ বাড়ির আঙিনায় এবং পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করতে পারে। প্রতিটি পরিবার ৮-১০ বস্তায় আদা চাষ করলে বছরের আদার চাহিদা পূরণ করা সম্ভব হবে।’

এ প্রসঙ্গে আবু তাহের নামে উপজেলার নুনাছড়ি এলাকার এক কৃষক বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমি এবার ১০০টি ব্যাগে আদা চাষ করেছি। পরীক্ষামূলক চাষ করেছি এবার। ফলন ভালো হলে আগামীতে চাষ আরও বাড়াবো।

তিনি আরও বলেন, আমার মতো উপজেলায় আরও অনেক কৃষক এবার বস্তায় আদা চাষ করেছেন। এপ্রিলের শুরুতে আদা রোপণ করতে হয়। আমরা রোপণ করেছি জুনে। আদা গাছ ভালো হয়েছে। আশা করছি ফলনও ভালো হবে। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক