বান্দরবান হানাদারমুক্ত দিবস আজ

বান্দরবান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪

১৪ ডিসেম্বর ১৯৭১। এই দিনে বান্দরবান পার্বত্য জেলা (তৎকালীন বান্দরবান মহুকুমা) থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আর এভাবেই আজকের দিনটিকে বান্দরবান হানাদারমুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়।

মুক্তিযোদ্ধারা জানান, বান্দরবানে কোনও সম্মুখযুদ্ধ না হলেও ১৯৭১ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে যুদ্ধ হয় বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী কয়েকটি এলাকায়। দুর্গম গহিন অরণ্যে বর্তমান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আন্তাহাপাড়া, কানাইজোপাড়ার পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে হানাদার বাহিনীর সঙ্গে। মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন তৎকালীন ইপিআরের সুবেদার মেজর তাহের মোহাম্মদ আলী ওরফে টিএম আলী। প্রায় চার ঘণ্টা যুদ্ধ চলার পর সকাল ৮টায় পরিস্থিতি শান্ত হয়।

কানাইজোপাড়াবাসী ও প্রত্যক্ষদর্শী মং চ উ মারমার তথ্যমতে, ১৫ নভেম্বর সারা রাত পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলে। সেই যুদ্ধে শহিদ হন মুক্তিযোদ্ধা কমান্ডার সুবেদার মেজর টিএম আলী। পরবর্তী সময়ে বান্দরবানের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে বিতাড়িত করেন হানাদার বাহিনীকে। এভাবে চলতে চলতে ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় বান্দরবান জেলা।

মেজর তাহের মোহাম্মদ আলী বীর প্রতীকের কবর

বান্দরবান পার্বত্য জেলার মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার ক্যাপ্টেন (অব.) আবুল কাশেম চৌধুরী জানান, তৎকালীন বান্দরবান মহুকুমা প্রশাসক শুক্কুর আলী, বান্দরবান বোমাং সার্কেল চিফ বোমাংগ্রী রাজা মং শৈ প্রু চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মুহুরির নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ১৯৭১সালে ১৪ ডিসেম্বর ঘোষণা করা হয় বান্দরবান হানাদারমুক্ত দিবস।  বান্দরবান জেলায় স্বাধীনতা যুদ্ধে একমাত্র শহীদ খেতাবধারী মুক্তিযোদ্ধা তাহের মোহাম্মদ আলী (টিএম আলী) বীর প্রতীক। তার স্মৃতি রক্ষার্থে শহীদ হওয়া স্থানটিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান তিনি। 

এদিকে ১৪ ডিসেম্বর বান্দরবান হানাদারমুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
হুমকি-ধমকিতে বিএনপি ভীত হওয়ার দল নয়: শাহে আলম
হুমকি-ধমকিতে বিএনপি ভীত হওয়ার দল নয়: শাহে আলম
এআইয়ের প্রয়োগ ও নিয়ন্ত্রণে নজর দিচ্ছে চীন
এআইয়ের প্রয়োগ ও নিয়ন্ত্রণে নজর দিচ্ছে চীন
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস