নিখোঁজের পরদিন কিশোরের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩

চট্টগ্রামে মো. আবদুল্লাহ (১৩) নামে এক কিশোরের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর ইপিজেড থানার বন্দরটিলার দুটি ভবনের মধ্যবর্তী স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।

নিহত আবদুল্লাহ নগরীর সিমেন্ট ক্রসিং আলী শাহ মাজার এলাকার মাহমুদ হোসেন তালুকদারের ছেলে। মাহমুদ হোসেন তালুকদার নগরীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বজনদের অভিযোগ, আবদুল্লাহকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার থানায় জিডি করলেও উদ্ধারে ব্যবস্থা নেয়নি পুলিশ। 

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। এ ঘটনায় বুধবার রাতে তার বাবা থানায় নিখোঁজের জিডি করেছেন। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি