বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান পেলেন কলার ছড়ি, বললেন সুষ্ঠু নির্বাচন হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ২০:২৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:১১

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ‘কলার ছড়ি’ প্রতীক। 

গত ২৭ নভেম্বর আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামানের পক্ষে মো. বকুল মিয়া নামে দলীয় এক কর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ঘটনায় পরদিন (২৮ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ এবং দলের প্রাথমিক সদস্যের পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান। তার প্রতীক ঘোষণার পরপরই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

প্রতীক গ্রহণের পর একরামুজ্জামান বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। আশা করছি, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে। ভোটারদের মধ্যে ভালো প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবার নাসিরনগরে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি হবে বলে আমি আশাবাদী।’

কলার ছড়ি প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই প্রার্থী বলেন, ‘কলার ছড়ি আমার প্রতীক। ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, কলার ছড়ি প্রতীকে ভোট দিয়ে নাসিরনগরের উন্নয়ন করার সুযোগ দেবেন।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী