জনগণ বিএনপির সঙ্গে নেই, অসহযোগের সুযোগও নেই: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ঘোষণা দিয়ে ২/৫ জন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে, নাশকতা করে। অসহযোগ মানে তো এই নাশকতা নয়। অসহযোগ মানে কি ট্রেনের মধ্যে আগুন দিয়ে নারী-শিশুদের হত্যা করা? যারা এই নাশকতা করে, সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, তারা তো অসহযোগের মানেই বুঝে না। অসহযোগ করার তাদের কোনও সুযোগও নেই। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।’

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতৃত্বাধীন জোটকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘তারা কার বিরুদ্ধে অসহযোগ করছে। কাকে নিয়ে করছে। তাদের সঙ্গে তো লোকজন দেখি না। অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা চায় সেটির জনগোষ্ঠী। তখন একেবারে দমন-পীড়নশীল রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা চেয়ে অসহযোগ আন্দোলন করে। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা চেয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি। সেটি সফল অসহযোগ হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছেন। এগুলো সফল অসহযোগ।’

মন্ত্রী বলেন, ‘এলাকার মানুষের যত প্রত্যাশা ছিল সেগুলোর বাইরেও অনেক বেশি উন্নয়ন আমরা করেছি। মানুষ শেখ হাসিনার ওপর খুশি, নৌকার প্রতি খুশি। তারা তাদের এমপির ওপরও খুশি। আগামী নির্বাচনে তাদের বর্তমান এমপিকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের