কুমিল্লার স্কুল মাঠে রক্তাক্ত ফিলিস্তিনি শিশু!

কুমিল্লা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ২১:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২:৩৯

মাথায় ব্যান্ডেজ, শরীরে ছোপ ছোপ রক্ত; খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ফিলিস্তিনি শিশুটির দেখা মেলে কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুলের মাঠে! তার পাশে বঙ্গবন্ধুর সাজে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সংলাপে প্রকম্পিত করে আরেকজন। এভাবেই ২০ জনের বেশি শিশুর কেউ সেজেছে বাঙালি গৃহবধূ, কেউ যুদ্ধাহত বীর, মসজিদের ইমাম, লাল পরী, সাদা পরী, আবার কেউ সেজেছে বেদেনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুল মাঠে শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে শিশুরা তুলে ধরে এমন সব চরিত্র। আলোকিত বজ্রপুর নামের একটি সংগঠনের আয়োজনে ‘পৌষের পিঠা উৎসব’ অনুষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। এই অনুষ্ঠানে নানান ধরনের পিঠার দোকান নিয়ে বসেন বজ্রপুর এলাকার গৃহিণীরা। এসব পিঠার স্টলে বাঙালির ঐতিহ্যবাহী পুলি, নারিকেল নাড়ু, মেরা, পাটিসাপটা পিঠাসহ অন্তত ২০ ধরনের পিঠার প্রদর্শনী করেন নারীরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, বীর মুক্তিযোদ্ধা অমল পাল, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, প্রবীণ নাট্যশিল্পী হাশিম আপ্পু, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, নাট্যজন শাহজাহান চৌধুরী, কবি সৈয়দ আহমাদ তারেক, কবি হালিম আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনুষ্ঠান সমন্বয় করেন আলোকিত বজ্রপুরের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা চৌধুরী, সংগঠক হাসিবুল হাসান সুমন ও রুবেল পাল।

মাসুদ রানা চৌধুরী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য স্থানীয় পরিবারের নারীরা পিঠা বানিয়ে আনেন। এ ছাড়া স্কুলের ছুটিতে শিশুরা যেমন খুশি তেমন সাজোর মাধ্যমে নিজেদের তুলে ধরেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের