তারেকীয় বিপ্লব বাংলাদেশে হবে না, জামায়াতি বিপ্লবও না: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ‘লন্ডনে বসে দণ্ডিত আসামি তারেক রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু তারেকীয় বিপ্লব বাংলাদেশে হবে না, জামায়াতি বিপ্লবও হবে না। বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। ধর্মে ধর্মে হানাহানি, ফেতনা-ফ্যাসাদ দেশের মানুষ চায় না। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। এই প্রজন্মের সন্তানদের দক্ষ করে তুলবো, অর্তনীতি সমৃদ্ধ করবো।’

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর কেসিদে রোডের প্রধান নির্বাচনি কার্যালয়ে পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল বিএনপি। কিন্তু আমাদের নেতাকর্মীরা যখন দলবলে রাস্তায় বের হয়েছেন, তখন সাধারণ মানুষের মাঝে সাহস এসেছে। মানুষ ভোটের প্রস্তুতি নিয়েছে। আমাদের সামনে এক সেকেন্ডও দাঁড়াতে পারবে না কোনও অপশক্তি।’ 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রগতিশীল পেশাজীবী পরিষদের মহাসচিব ড. মো. সেকান্দর চৌধুরী, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অধ্যাপক ড. মাসুম চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

এর আগে বিকালে নগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগ করেন শিক্ষা উপমন্ত্রী। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। পরে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে গণসংযোগ করেন উপমন্ত্রী। এখানে নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, প্যানেল মেয়র আব্দুস সবুর রিটন ও স্থানীয় কাউন্সিলর নুর মোস্তাফা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের