সাবেক রেলমন্ত্রীর উঠান বৈঠকে গিয়ে শোকজ খেলেন যুগ্ম সচিব

কুমিল্লা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির উঠান বৈঠকে গিয়ে শোকজ খেয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

নোটিশে তিনি উল্লেখ করেন, রিটার্নিং কর্মকর্তা কুমিল্লার মাধ্যমে সংসদীয় আসন কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও গত রবিবার (২৪ ডিসেম্বর) মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং গত সোমবার জগন্নাথদিঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পায়েরখোলা এলাকায় নির্বাচনি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন। আপনার অধীনস্ত কর্মচারী মো. আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনপূর্বক চৌদ্দগ্রাম উপজেলার নৌকা প্রার্থী মো. মুজিবুল হকের নির্বাচনি প্রচার-প্রচারণা ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। অধিকন্তু এ সংক্রান্ত নিউজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অনুসন্ধান কমিটির নিকট সংরক্ষিত রয়েছে।

সেখানে আপনার সরব উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় উক্ত কার্যাবলীর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়ে উপরোক্ত নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না এই বিষয়ে আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, ওই এলাকায় তার বাড়ি। প্রার্থীর সঙ্গে দেখা করতে গেলে তাকে মঞ্চে বসানো হয়।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী