সেনবাগে নৌকার প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

নোয়াখালী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬

দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের একটি নির্বাচনি প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের কিছু জিনিসপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের খলিফা তোলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাদরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, চাঁদপুর খলিফা তোলা এলাকায় নৌকার একটি নির্বাচনি অফিস করা হয়। এ অফিসে থেকে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন কর্মী-সমর্থকরা। বুধবার রাত ১২টার দিকে নেতাকর্মীরা অফিস থেকে যে যার মতো বাড়িতে চলে যান। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন অফিসটিতে আগুন জ্বলতে দেখে নৌকার প্রার্থীর লোকজনকে খবর দেন। আগুনে অফিসের কিছু প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে কে-বা কারা এ আগুন দিয়েছে তা কেউ বলতে পারেনি।

সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন থেকে মৌখিকভাবে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি