নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি-অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০২

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, সেনবাগ উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক মিস্টার মেম্বারের নিজস্ব অফিসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলিও করা হয়। ঘটনার সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান মানিক বলেন, ‘বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে বর্তমান সংসদ সদস্যের হেলমেট বাহিনীর সদস্যরা। বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘বিষয়টি জানামাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের ভূঁইয়ার সমর্থকদের মাঝে বিগত কয়েক দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। গত দুদিন থেকে হামলা-পাল্টা হামলা, মামলা-পাল্টা মামলার ঘটনাও ঘটেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের