ভোট চেয়ে মঞ্চে কাঁদলেন প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯

একবারের জন্য হলেও তাকে একটি ভোট দিতে বলে আবেগাপ্লুত হয়ে মঞ্চে কেঁদে দিলেন এক প্রার্থী। এ সময় মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের চোখেও পানি চলে আসে। এই প্রার্থী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২জানুয়ারি) দুপুরে উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি নির্বাচনি সভায় এমন ঘটনা ঘটে।

পরে ওই প্রার্থী তার বক্তব্যে বলেন, ‘আপনাদের কাছে হাতজোড় করে বলছি, আগামী ৫ বছরের জন্য আপনাদের একজন খাদেম নির্বাচিত করুন। যে সব সময় আপনাদের পাশে থাকবে, যাকে আপনারা কাছে পাবেন। আমাকে আপনারা বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছিলেন। আমার বাৎসরিক বরাদ্দ ছিল মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা। এ সামান্য বাজেট দিয়ে আমি এ উপজেলার ২১২টি গ্রামে তেমন কোনও উন্নয়ন করতে পারিনি। আমি কথা দিচ্ছি, এ রাজামেহার আমার আবেগ আমার অনুভূতি। আমি নির্বাচিত হলে এ উপজেলায় উন্নয়নের পাশাপাশি রাজামেহারে অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবো। যদি না পারি আর কখনও আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।’

রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু। এতে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন করছেন ১২ জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের রাজী মোহাম্মদ ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা আবুল কালাম আজাদ।

বাকি ১০ প্রার্থী হলেন জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ (লাঙ্গল), সুপ্রিম পার্টির শফিউল বাদশা (একতারা), তরিকত ফেডারেশনের আজহারুল করিম মুন্সি (ফুলের মালা), গণফ্রন্টের আলাউদ্দিন (মাছ), ন্যাশনাল পিপলস পার্টির ইকরাম হোসেন (আম), কল্যাণ পার্টির নাছির আল মামুন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির মো. মাহবুবুল আলম (সোনালি আঁশ), ইসলামী ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী (মিনার), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের শাহেরা বেগম (টেলিভিশন) ও ইসলামিক ফ্রন্টের শিমুল হোসেন (চেয়ার)।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি