টিসিবির পণ্য বিক্রির সময় নৌকায় ভোট চেয়ে জরিমানা গুনলেন চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২০:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৩৫

টিসিবি’র পণ্য বিক্রির সময় নৌকার পক্ষে ভোট চেয়ে জরিমানা গুনলেন কুমিল্লার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান৷ বৃহস্পতিবারের এই ঘটনার পর শুক্রবার (৫ জানুয়ারি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানা করেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের সময় নৌকা প্রতীকে ভোট চান ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।

/এমএস/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের