সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপার প্রেরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯

দ্বাদশ সংসদ নির্বাচনে (কক্সবাজার-৪ আসন) উখিয়া-টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের একটিসহ মোট ৫৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে তিন লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রের ৪ হাজার ৩৯২টি কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনি কর্মকর্তাবৃন্দ।

সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী