কেন্দ্রে নৌকার প্রার্থীর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেললো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জানুয়ারি ২০২৪, ২২:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২:১৫

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ লতিফের লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছে প্রশাসন। শনিবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্র থেকে এসব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চট্টগ্রাম-১১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন প্রার্থী নিজ উদ্যোগে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। বিষয়টি অবহিত হওয়ার পর কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাগণ এসব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে। প্রার্থী চাইলে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘এ আসনে এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

এ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক সৈয়দ এনামুল হক মুনিরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ আসনে ১৫ থেকে ১৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফের সমর্থকরা। বিষয়টি অবহিত হওয়ার পর আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। এরপর কেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে ফেলা হয়।’

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ। তিনি এবারও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ