নৌকায় সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২৪

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের একটি কেন্দ্রে জোর করে নৌকার প্রতীকে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর বুথে গিয়ে ভোটাররা দেখেন আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা হয়ে গেছে। পরে তা প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে সেখানে যান সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বর‍ত ম্যাজিস্ট্রেটরা। পরে ওই ব্যালট বাক্স ও ব্যালট বই সরানো হয়। 

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, ‘ওই ব্যাটল বই এবং ব্যালট বাক্সটি সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘সিলমারা ব্যালটগুলো বাতিল করা হয়েছে। আমরা সতর্ক আছি।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম