রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ১ হাজার ঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ভয়াবহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে এক হাজার ঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, ‘ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অন্তত চার-পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার ভোরের দিকে ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছিল। এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।’ 

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যান। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে এক হাজারের বেশি ঘর পুড়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদ ও তার পরিবারের সদস্যরা রাতে আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’ 

রোহিঙ্গা ক্যাম্পের নেতা সৈয়দ আলম বলেন, ‘ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে পুড়ে গেছে হাজারের বেশি ঘর। আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটি খতিয়ে দেখা দরকার।’

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম