শারজাহ থেকে আসা বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের চারটি সিটের নিচে লাইফ জ্যাকেট থেকে চার কোটি টাকা মূল্যের সাড়ে চার কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫২ ভেতর সিটের নিচে তল্লাশি করে এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান জানান, সারজাহ থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ৭ মিনিটে  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের সিট নম্বর ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো চার প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার মোট ওজন চার কেজি ৫৪০ গ্রাম। বাজার মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের