ফেনীর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগী

ফেনী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২১:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২২:১০

ফেনীর বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৩ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগে ঘুরে দেখা গেছে, ওয়ার্ডের ভেতরে রোগীদের ঠাঁই নেই। বারান্দার মেঝেতে ঠাঁই হয়েছে অতিরিক্ত রোগী ও স্বজনদের। ওয়ার্ডের ভেতরেও রাউন্ডে থাকা ডাক্তারের সেবা নিতে রোগীর স্বজনরা শিশুদের কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ (নার্স) সুমাইয়া খাতুন বলেন, ‘প্রতিদিন ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা এখানে ভর্তি হচ্ছে। বেড সংকটে হাসপাতালের ফ্লোর ও বারান্দায় বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিচ্ছে।’

বিবি আয়েশা নামে এক শিশু রোগীর অভিভাবক বলেন, ‘ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ফ্লোরে থাকতে হচ্ছে শিশু রোগীদের। ফলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা।’

ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৪৮ শিশু

রোগীর স্বজনরা অভিযোগ করেন, ‘ওয়ার্ডে ৩-৪ জন নার্স ডিউটি করেন। রোগীর চাপ বাড়লে তাদের সঙ্গে কথাই বলা যায় না। প্রায় তারা রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণ করেন।’

হাসপাতালের শিশু বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ (নার্স) শ্যামলী রাণী বলেন, ‘কদিন ধরে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। এত রোগীর চাপ সামাল দেওয়া আমাদের পক্ষে কষ্টকর হচ্ছে। কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি।’

এ প্রসঙ্গে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল জানান, শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ভর্তি ছিল ৫৩ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৪৮ শিশু। মাত্র তিন জন চিকিৎসক দিয়ে এত রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের।

/কেএইচটি/
সম্পর্কিত
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
হামে থামছে না মৃত্যুর মিছিল, কী করছে সরকার
হাটে কোরবানির পশু থেকে মানুষে ছড়ায় প্রাণঘাতী রোগ, কীভাবে বাঁচবেন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের