অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান

বান্দরবান প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ২২:২২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২২:২২

বান্দরবানের রুমার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দি‌কে তা‌কে মু‌ক্তি দেওয়া হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ব‌লেন, ‘বিকাল ৪টার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। বিষয়‌টি জানার পর থেকেই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে রাত ৮টার দিকে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়।’ সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত গাড়িযোগে চেয়ারম্যান নিজ বাড়িতে যাচ্ছেন বলেও জানান তিনি।

এর আগে, কেউক্রাডং থেকে ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের হারমুন পাড়া এলাকা থেকে কেএনএফ সদস্যরা চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছে বলে অভিযোগ তোলে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা। এদিকে অপহরণের প্রায় ৪ ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের