পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ২০:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:৩৮

সবাই মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেছেন, ‘পার্বত্য জেলা পরিষদগুলোর অধিকতর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। সেইসঙ্গে পার্বত্য শান্তিচুক্তির সুফল যাতে প্রত্যেকে ভোগ করতে পারেন, সে ব্যাপারে কাজ করবো। এবারের ভোটে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরও একবার প্রতিষ্ঠিত হলো।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা খাগড়াছড়ি সফরে এসে দলীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নির্বাচনি এলাকায় পাঁচ দিনের সফরে আসেন। এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও এমপি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশমুখ সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের