বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক

রায়পুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ১২:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:১০

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল বিক্রি করতে যাওয়া দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২)। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশে ঘটনাস্থল আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশে তারা ঘটনাস্থলে আসে। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের