সোমবার থেকে দেবতাখুম ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

বান্দরবান প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৪ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

আগামী সোমবার (২২ জানুয়ারি) থেকে বান্দরবা‌নে আসা সব পর্যটক রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ কর‌তে পারবেন। এর আগে ২০২৩ সালের ১৪ জুলাই থেকে জঙ্গি অভিযানের কারণে দেবতাখু‌মে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়।

বুধবার (১৭ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণ‌বিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

এতে জানা‌নো হয়, গত বছরের ১৪ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন কর‌তে হবে। জনস্বার্থে এ গণ‌বিজ্ঞ‌প্তি জারি করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোয়াংছড়ির দেবতাখু‌মে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বান্দরবান জেলায় পর্যটক ভ্রমণে আর কোনও নিষেধাজ্ঞা রইলোনা।

/এফআর/
সম্পর্কিত
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক