ছয় মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, নাম পাল্টেও শেষ রক্ষা হয়নি

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯

২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন খাগড়াছড়ির রামগড়ের ছয় মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন ওরফে ডন ইয়াছিন। 

রামগড় থানার এসআই শামসুল আমীন বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত ৯টার সময় রামগড়ের পার্শ্ববর্তী মানিকছড়ি উপজেলার আসামির বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া (মহামুনি) এলাকার আবু তাহেরের ছেলে।

এসআই জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাজাপাপ্ত ও চারটিতে পরোয়ানাভুক্ত।

তিনি জানান, সাজা ও গ্রেফতার এড়াতে ইয়াছিন দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করেছেন। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার