চট্টগ্রামে আরও ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৪, ২২:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২২:৪২
চট্টগ্রামে আরও চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। শনিবার (২০ জানুয়ারি) নগরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
 
এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, ডিপ্লোমাধারী ফিজিওথেরাপি না থাকায় সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিউ চাঁদের আলো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বৈধ কাগজপত্র না থাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়। 
 
এর আগে গত ১৭ জানুয়ারি বৈধ কাগজপত্রবিহীন পরিচালিত নগরীর পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন।
 
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‌‘শনিবার নগরীর বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
/এএম/ 
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি