চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০০

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও নগরীর চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল নগরীর চান্দগাঁও থানাধীন কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার জুয়েল চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী। কয়েক বছর আগেও দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরবর্তী সময়ে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল হিসেবে পরিচিত। তারা এখন এলাকার ত্রাস এবং পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাদের নাম রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, কিশোর গ্যাং তৈরিতেও রয়েছে তার একচ্ছত্র নেতৃত্ব। ধামা জুয়েল নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সব সময় সক্রিয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই থানায় অভিযোগ করেছেন। এ ছাড়াও বারাইপাড়া এলাকার আনোয়ার নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছিল ধামা জুয়েল ও তার সহযোগীরা। হক মার্কেটের সিকিউরিটি গার্ড আবদুর সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডে জড়িত ছিল সে। চাঁদার জন্য আমজাদ হোসেন নামে এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করে দেওয়ার অভিযোগ আছে জুয়েলের বিরুদ্ধে।’

গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট ৮টি মামলা আছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম