সাজেকের কংলাক পাহাড়ে রিসোর্টে আগুন 

রাঙামাটি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অবস্থিত রিসোর্টে আগুন লেগেছে। সেখানে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

সাজেকের কংলাক পাহাড়ে রিসোর্টে আগুন 

প্রত্যক্ষদর্শীরা জানান, কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের