বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন মেডিক্যাল শিক্ষার্থী

মীরসরাই প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮

মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে আল শাহরিয়ার আনাস (২২) নামে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খৈয়াছড়া ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনাস শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে আনাসসহ তার সাত বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় যান। ঝরনার ওপর থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান আনাস। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মীরসরাই ফায়ার সার্ভিস অভিযান শুরু করে। বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

আনাসের বন্ধু অভিজিৎ বলেন, ‘আমরা সাত বন্ধু বৃহস্পতিবার সকালে খৈয়াছড়া ঝরনা দেখতে যাই। ঝরনা দেখা শেষে ফেরার পথে দ্বিতীয় ঝরনার কূপে আমরা গোসল করতে নামি। কিন্তু আনাস নামবে না বলে আগে চলে আসে। পরে আমরা প্রথম ঝরনায় এসে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকি। মোবাইলে কল দিলেও সংযোগ পাচ্ছিলাম না। পরে আরও কয়েকজন পর্যটকের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে তার মরদেহ উদ্ধার করেন।’

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পা পিছলে নিচে পড়ে তিনি মারা গেছেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, ‘ঝরনার ওপর থেকে পড়ে যাওয়া একজনকে বিকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘নিহত মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী