ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ দুই জন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নবীনগর-রাধিকা সড়কের নাটঘর ইউনিয়নের বড়হিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. এনামুল (২৭) ও নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৪)।

এ ঘটনায় স্থানীয় আলম মিয়ার ছেলে রাকিব (১৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, সকালে নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই গ্রাম থেকে বালুবোঝাই করে একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক এনামুল ও তার তার সহযোগী আমির হোসেন মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টরচালকের আরেক সহযোগী রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি