গণিত পরীক্ষায় নিজ স্কুলের শিক্ষার্থীদের নকল সরবরাহ করায় শিক্ষক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক প্রভাষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষক মিশু দে খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসির গণিত পরীক্ষায় শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে তাকে বহিষ্কার করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।

কেন্দ্রসচিব ও শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মিশু দে ১১৯ নম্বর কক্ষে শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করেন। যা পরবর্তীতে ওই কক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি স্বীকার করেন।’ 

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, ‘১১৯ নম্বর কক্ষে ওই শিক্ষকের বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের পাস করিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষার ৭ (গ) প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করেছেন তিনি। এতে কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বহিষ্কার করে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর-৯ ধারা মোতাবেক নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া তার এমপিও বাতিলের জন্য ম্যানেজিং কমিটির কাছে আমি চিঠি লিখবো।’

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি