অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ২৩:০৪আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২৩:০৪

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় মোবাইল ফোন বহন ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা চলাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে।

ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই পাঁচ জনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

পরীক্ষাকেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচ জন শিক্ষার্থীকে বোর্ড ভিজিল্যান্স টিম বহিষ্কার করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল মদ উদ্ধার করলো পুলিশ
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার